২০২৩ সালে ভারতে অ্যাপ স্টোরে জনপ্রিয়তায় শীর্ষে গেম

১৫ ডিসেম্বর, ২০২৩ ০১:৫০  

বিদায়ী ২০২৩ সালে ভারতের অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে বিনা মূল্যে খেলা গেমের মধ্যে শীর্ষে রয়েছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। আর অর্থের বিনিময়ে খেলা গেমের মধ্যে শীর্ষে রয়েছে হিটম্যান স্নাইপার।

প্রকাশিত তালিকা অনুযায়ী বিনাম্যূল্যের শীর্ষ ১০ অ্যাপগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, লুডো কিং, সাবওয়ে সারফার্স, ক্যানডি ক্রাশ সাগা, এইট বল পুল, জুপি: প্লে রিয়েল মানি গেমস, রয়্যাল ম্যাচ, ডক্টর ড্রাইভিং, কল অব ডিউটি এবং গার্ডেনস্কেপস।

অপরদিকে অর্থের বিনিময়ে ব্যবহারের উপযোগী সেরা গেম তালিকায় উঠে এসেছে হিটম্যান স্নাইপার, মাইনক্রাফট, আরএফএস-রিয়েল ফাইট সিমুলেটর, মনোপলি, গ্র্যান্ড থেফট অটো, আর্ন টু ডাই টু
৭. বাইক রেস প্রো: মোটর রেসিং, শ্যাডো নাইট নিনজা ফাইট গেম, গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি এবং
ড্রাইভিং জোন টু: কার রেসিং।